আল মামুন | ০১:০১ পিএম, ২০২১-০১-১৬
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর উৎসব মুখোর পরিবেশে শুরু হয়েছে খাগড়াছড়ি পৌর নির্বাচনের ভোট গ্রহণ। সকল জল্পনা-কল্পনা ছাপিয়ে শনিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া এ নির্বাচনে এখনো শঙ্কা কাটেনি প্রার্থী ও ভোটারদের মধ্যে।
এ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী নির্মলেন্দু চৌধুরী, বিএনপির ধানের শীষের প্রার্থী মো. ইব্রাহীম খলিল,স্বতন্ত্র প্রার্থী মোবাইল প্রতীকের রফিকুল আলম ও লাঙ্গল প্রতিকের প্রার্থী ফিরোজ আহম্মেদ।
শনিবার সকালে ভোটের শুরুতে সকাল সাড়ে ৮টায় খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজে কেন্দ্র আওয়ামীলীগের নৌকার প্রার্থী নির্মলেন্দু চৌধুরী তার ভোট দেন। এছাড়াও ৮টা ১০ মিনিটে স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলম খাগড়াছড়ি শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও বিএনপির প্রার্থী ইব্রাহীম খলিল সকাল সাড়ে ৮টার দিকে যুব প্রশিক্ষণ কেন্দ্রে ভোট দেন।
এই নির্বাচনে সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ে ভোটার সংখ্যাও। প্রথম বারের মত ইভিএমএ এর সাথে পরিচিত হওয়া নিয়েও শেষ নেই ভোটারদের আগ্রহ ও কৌতুহলের । ফলে এই পৌর নির্বাচন উৎসবের মধ্যে আরেক নতুন উৎসবে পরিণত হয়েছে। তবে ইভিএম নিয়ে নানা আশঙ্কাও রয়েছে ভোটারদের মধ্যে। তবে কিছু কিছু কেন্দ্রে ইভিএমে ভোটে দিতে ভুগান্তির শিকার হওয়ার অভিযোগ করেছে ভোটাররা।
খাগড়াছড়িতে পৌর নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ৩৭ হাজার ৮৭ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৩শ ৫১ জন এবং নারী ভোটার ১৬ হাজার ৭শ ৩৬ জন বলে জানা যায়।
খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে ১৮টি ভোট কেন্দ্রে ১০৯টি বুথে ভোট গ্রহণের কথা রয়েছে। দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার মধ্যে ২৯টি ইভিএম ও ৩২টিতে ব্যালটের মাধ্যমে নির্বাচনের মধ্যে খাগড়াছড়িতেও ইভিএমের মাধ্যমে খাগড়াছড়ি পৌরসভার নির্বাচনী ভোট গ্রহণ হচ্ছে এবার।
খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের তরফ থেকে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পৌর নির্বাচনে কেউ ক্ষমতা প্রয়োগ বা বে-আইনি ভাবে কোন কিছু করার চেষ্টা করলে কঠোর হস্থে দমন করা হবে। সে সাথে আইনি প্রদক্ষেপ গ্রহণের প্রশাসন কাউকে ছাড় দিবে বলেও তিনি জানান।
এছাড়াও প্রার্থী ও জনপ্রতিনিধিরা নির্বাচনী আচরণ বিধি মেনে নিজেদের দায়িত্বশীল ভুমিকা পালন করবেন বলে তিনি প্রত্যাশার করে পুলিশ প্রশাসন প্রতিটি বিষয়ে সজাগ দৃষ্টি রাখছেন বলে জানান।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited